সচ্চিদানন্দ গীতা শিক্ষালয়ে বার্ষিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী এবং মহোৎসব অনুষ্ঠিত হলো। ৩০ ই জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ, শিশু সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু মানবেন্দ্র দও। এছাড়া উপস্থিত ছিলেন বাবু মনোরঞ্জন গোস্বামী, বাবু বরুন কুমার বৈদ্য, গৌড় সরকার, সুব্রত কুমার রায়, বাবু আনন্দ সিংহ, সুজিত বালো, বাবু অজয় সাহা এবং প্রভাষক বাবু অমিতাভ বিশ্বাস। সভাপতিত্ব করেন শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষক বাবু সধীর চক্রবর্তী।
শিক্ষালয়ের একনিষ্ঠ সেচ্ছাসেবী বাবু সূর্য কান্ত চক্রবর্তী ও ভেবন ঠাকুর অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষার্থী জয়িতা আচার্য গীতা পাঠ করেন।
বিশেষ আহ্বানকর্তা বাসনা গোস্বামী বলেন, “এই শিক্ষালয়ের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে সঠিক ধর্মচর্চার মধ্যে পরিচালিত করতে পারব। কোনো কুসংস্কার যেন আমাদের ধর্মকে ব্যঙ্গ করতে না পারে।” তিনি সকল অভিভাবককে অনুরোধ করেন যেন তারা তাদের সন্তানদের গীতা সম্পর্কে জানতে শিক্ষালয়ে পাঠান। বাসনা গোস্বামী আরও বলেন, “আমরা কেন এমন সমাজ গড়তে চাই না যেখানে এখানেই স্বর্গীয় সুখ পাই।”
বাবু সুব্রত রায় বলেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে আজ এতো স্বর্গীয় পরিবেশে আসার সুযোগ দিয়েছেন।” এছাড়া বাবু মনোরঞ্জন গোস্বামী, গৌড় চন্দ্র সরকার এবং বরুন বৈদ্যও বক্তব্য রাখেন। প্রতিটি বক্তা শিক্ষালয়ের আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি বাবু মানবেন্দ্র দও বলেন, “ধর্ম নিয়ে যে সমালোচনা হয়, তার সঠিক ব্যাখ্যা শিক্ষার্থীদের শেখানো আমাদের কর্তব্য।”
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষালয়ের ভালো ফলাফলধারী ৪০ জন শিক্ষার্থী এবং নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শুভাশিস গোস্বামী।
জয় হোক সনাতনী সকল জীবের।
জয় হোক সচ্চিদানন্দ গীতা শিক্ষালয়ের।