দোহারে গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। দোহারের মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা বাজারে বৃহস্পতিবার গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালান স্থানীয় নেতা-কর্মী ও তরুণরা।
এ সময় দোহার-নবাবগঞ্জের তরুণ ভোটারদের প্রথম ভোট ‘হ্যাঁ’-এর পক্ষে দেওয়ার আহ্বান জানানো হয়। প্রচারণায় অংশ নেওয়া বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য তরুণদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রচারকালে ফুলতলা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।