ঢাকাThursday , 29 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত সহযোগী আটক

Link Copied!

মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

#New_Classic_Event_Management

তাদের তথ্য অনুযায়ী, গত ২৮ জানুয়ারি দুপুর ১টায় বিসিজি বেইস মোংলা মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে ডাকাত সহযোগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২৯ জানুয়ারি সকালে যৌথ অভিযান চালিয়ে ডাকাত মোশাররফের কাঠের বোট থেকে ২টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত সহযোগীর নাম রাসেল হাওলাদার (৪০), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি, অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক সহযোগী ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ আইনি প্রক্রিয়ার আওতায় আছে। সুন্দরবন দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি