ঢাকাThursday , 29 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা বন্দরের আধুনিকায়নের প্রতিশ্রুতি ধানের শীষ প্রার্থীর

Link Copied!

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্দ্যমারী ফুটবল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে অংশ নেন।

#New_Classic_Event_Management

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক। দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, নির্বাচিত হলে মোংলা বন্দর আধুনিকায়ন করা হবে এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে ২২ জানুয়ারি চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় বিএনপি নেতারা বলেন, জনগণ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, এখন পরিবর্তনের সময় এসেছে।


জনসভায় চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিকসহ অন্যান্য নেতারা। সঞ্চালনা করেন মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মোংলা ও রামপাল এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি