ঢাকাWednesday , 28 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ইসলামী আন্দোলনের হাতপাখা গণসংযোগ কার্যক্রম জোরদার

Link Copied!

দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাতপাখা মার্কার পক্ষে হালকায়ে জিকির ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৮ই জানুয়ারি, বুধবার এ উপলক্ষে গঞ্জুর মোল্লার বাড়িতে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

#New_Classic_Event_Management

হালকায়ে জিকির শেষে হাতপাখা মার্কার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আদর্শিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।

একই সঙ্গে ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের দোহার পৌরসভা ও মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাতপাখা মার্কার গণসংযোগ কার্যক্রম চলমান রয়েছে। প্রচারণায় অংশগ্রহণকারীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।


প্রচারকালে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা—
হাতপাখাতে ভোট দিন
দেখেশুনে সীল মারো, হাতপাখাতে সীল মারো

উল্লেখ্য, ঢাকা-১ (দোহার, নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম হাতপাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেতাকর্মীরা জানান, জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি