ঢাকাWednesday , 28 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধানের শীষে ভোট চেয়ে নবাবগঞ্জে গণসংযোগ খন্দকার আবু আশফাক

Link Copied!

ধানের শীষের প্রার্থী খন্দকের আবু আশফাক ২৮ই জানুয়ারি বুধবার নবাবগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।

#New_Classic_Event_Management

সকালে তিনি নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর গ্রামে বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় অংশ নেন। পথসভাগুলোতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে সমর্থন কামনা করেন এবং জনগণের অধিকার, সুশাসন ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে খন্দকের আবু আশফাক বলেন, “জনগণের ভোটের অধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের লড়াই চলমান থাকবে।” তাঁর বক্তব্যে স্থানীয় সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নের পরিকল্পনার কথাও উঠে আসে।


একই দিনে তিনি শিকারীপাড়া ইউনিয়নের শিকারীপাড়া তারাশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা ও খেলাধুলা একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি