ঢাকাMonday , 26 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কলাকোপায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন ব্যারিস্টার নজরুল ইসলাম

Link Copied!

কলাকোপা পোদ্দার বাজার সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে ১০ দলীয় জোটের উদ্যোগে ২৫ই জানুয়ারি রবিবার দুপুরে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের অন্যতম কান্ডারি ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।

#New_Classic_Event_Management

বৈঠকে ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জনগণের কল্যাণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


উঠান বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি