ঢাকা জেলার দোহার থানা কর্তৃক ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা যায় যে, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এসআই (নিঃ) বিশ্বজিৎ ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার ২৪ জানুয়ারি রাত ০৯ ঘটিকায় দোহার থানাধীন দক্ষিণ হইতে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ।
উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে দোহার থানার মামলা নং-৪০, তারিখ-২৪/০১/২০২৬ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইন ২০১৮: রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।