ঢাকাSaturday , 24 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনের জেলেদের নিরাপত্তা বিঘ্নিত বনদস্যুদের অপহরণে আতঙ্ক

Link Copied!

একদল বনদস্যু নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ১৯ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় অন্যান্য জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। 
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সুন্দরবনের গহীন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসা অপহৃত জেলেদের সঙ্গে থাকা অপর সহযোগীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় সশস্ত্র বনদস্যুরা নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে এসব জেলেদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

#New_Classic_Event_Management

অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।

জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে ‘ডন বাহিনী’র পরিচয়ে আত্মসমর্পণ করা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান ও একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পেরছে।


জানা গেছে, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়। এ সময় দস্যুরা দুটি নৌকা ছেড়ে দিলেও একটি নৌকা নিয়ে যায়। এ ছাড়া মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুটি নৌকার দুজন, একই নদীর উলোবাড়ি খাল থেকে দুটি নৌকার দুজন, মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনটি নৌকার তিনজন ও কলাগাছি এলাকা থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়। পরে বাকিদেরকে জিম্মি করা হয় বলে জানান ভুক্তভোগী
ভুক্তভোগী জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, শুক্রবার রাতে আমরা বিষয়টি জানতে পেরেছি। 
তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়ার বিষয়টি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি