ঢাকার দোহার উপজেলার নারিশা চৈতাবাতর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর স্থানীয়রা রাস্তার পাশে বালুর স্তূপের কাছে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা গেলেও নিহত যুবকের নাম ও পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, কিভাবে ঘটলো এখনও তা জানা যাইনি, বলে জানিয়েছে পুলিশ।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।