ঢাকা জেলার দোহার থানার পুলিশ ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকার নির্দেশনায় দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ সকাল ৫:১০ ঘটিকায় দোহার থানাধীন মধুরচর এলাকা থেকে অভিযানে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দোহার থানার মামলা নং-৩৯, তারিখ-২২/০১/২০২৬, ধারা-৩৬(১) সারণি ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে মামলা প্রক্রিয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দোহার থানা পুলিশ জানিয়েছে, তারা জনগণের সহযোগিতা নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখবে।