ঢাকাWednesday , 21 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

Link Copied!

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রিকালীন টহল দলের অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

সেনা সূত্র জানায়, গত ২০ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে পুরাতন বান্দুরা এলাকায় টহলকালে স্থানীয় একটি রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ওই এলাকায় ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত নাজমুল পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে আটক করা হয়। তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রায় ১০০ পিস ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।


আটককৃতরা হলেন— এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪) ও মহসিন মল্লিক (৩৬)। পরে উদ্ধারকৃত উদ্ধারকৃত মালামাল ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, নগদ ৩৮,৩২০ টাকা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি