ঢাকাSunday , 13 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গর্তে মিলল ৬ লাখ টাকা

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) একটি উঁচু জমির গর্তের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।

#New_Classic_Event_Management

এর আগে গত বুধবার রাতের যে কোনো সময় উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের উপর অবস্থিত ফকির বাজারের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙে চোর চক্র নগদ ৬ লাখ টাকা, ব্যাংকে গ্রাহকদের বিদ্যুৎ বিলের অর্থসহ সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিবিআর মেশিনটি খুলে নিয়ে যায়।

পরদিন এজেন্ট ব্যাংক খোলার পর অফিসের লোকজন অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান।


পরে শুক্রবার গভীর রাতে উপজেলার ফকিরবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এজেন্ট ব্যাংক শাখার প্রায় একশ’ গজ পেছনে পূর্বদিকে উঁচু জমিতে গর্তের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ লাখ টাকা উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি