ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ রাতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি মোঃ বিপ্লব হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ (তিন) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩২,০০০/- টাকা এবং হেরোইনের অবৈধ বাজার মূল্য প্রায় ৩০,০০০/- টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ বিপ্লব হোসেন আ্ক্কেল আলী চৌকিদারের ছেলে। তার বাড়ি নবাবগঞ্জ থানাধীন নয়ানগর গ্রামে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।