মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান খুব কাছেই। বিভিন্ন জ্যোতির্বিদ্যা ও ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সম্ভাব্যভাবে ১৮ ফেব্রুয়ারি হতে পারে রোজার প্রথম দিন। তবে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
একই ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার)। সে হিসেবে পরদিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
হিজরি ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভর করে গণনা করা হয়। একটি হিজরি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। বর্তমানে রজব মাস চলছে।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কিছুদিন পরই শুরু হতে পারে পবিত্র রমজান মাস।