ঢাকাMonday , 12 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আপিলে বৈধ ঘোষণা ‘হাতপাখা’ প্রার্থী হিসেবে ফিরলেন নুরুল ইসলাম

Link Copied!

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলামের মনোনয়ন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর হয়েছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল করা হলেও আপিলের পর রোববার (১১ জানুয়ারি) তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

#New_Classic_Event_Management

এর আগে ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক তার মনোনয়ন বাতিল করেন। তখন বলা হয়, তার নামে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে মাওলানা নুরুল ইসলাম জানান, তিনি আগেই বিল পরিশোধ করেছিলেন, কিন্তু ব্যাংক চালানের কপি সঙ্গে না থাকায় সমস্যা তৈরি হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক চালানের কপি জমা দেওয়ার পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে তিনি আবারও ‘হাতপাখা’ প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ফিরেছেন।


এই আসনে বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন খন্দকার আবু আশফাক (বিএনপি), মোহাম্মদ নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), মাওলানা নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নাসির উদ্দিন মোল্লা (জাতীয় পার্টি), ফরহাদ হোসেন (খেলাফত মজলিস) এবং মো. আলী (লেবার পার্টি)।

মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাওলানা নুরুল ইসলাম বলেন, সত্যের জয় হয়েছে। তিনি বিল পরিশোধ করেই মনোনয়ন জমা দিয়েছিলেন এবং এখন দোহার-নবাবগঞ্জের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আর কোনো বাধা নেই।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি