ঢাকার দোহারে সামাজিক সংগঠন SAMS-92 এর উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মালিকান্দা এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
তীব্র শীতে এমন উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। সংগঠনের সদস্যরা জানান, আগের মতো ভবিষ্যতেও সব ধরনের মানবিক ও সামাজিক কাজে সাধারণ মানুষের পাশে থাকবে স্যামস-৯২।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকী, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহাবুবুর রহমান এবং সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. কবিরুল বাসার।
স্যামস-৯২ এর সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মো. জামাল উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল করিম বেপারী, পঙ্কজ কুমার ঘোষ, মোশারফ হোসেন, ইকবাল আহমেদ, রুহুল আমিন, নুর আলম, মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন ওয়াশিম মোড়ল, কে এম উবাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল আওয়াল, রেজাউল করিম, বাহার উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।