ঢাকার নবাবগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ৯ই জানুয়ারি শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার টিকরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে যুবদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ইমরান হোসেন, নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ শাকিল, সদস্য সচিব কায়েস আহমেদ সালাম, যুগ্ম আহ্বায়ক সয়ন খান, মো. সাগর হোসেন, মো. মিঠু, জাহাঙ্গীর আলম, মো. আসাদ, মো. মাসুদসহ আরও নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা মাসুদ দেওয়ান ঝিলু, নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাগির হোসেন লাবু এবং চুড়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল সুজনসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।