ঢাকাSunday , 11 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় কোস্টগার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার আটক এক

Link Copied!

মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে এক অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত একজন অপহরণকারীকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামের এক নারীকে খুলনা জেলার দাকোপ থানাধীন বাণিশান্তা এলাকায় কৌশলে অপহরণ করা হয়। দীর্ঘ সময় ওই নারী বাড়িতে ফিরে না আসায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

পরবর্তীতে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের এক অপহরণকারী তাদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয় এবং ভুক্তভোগীর ভাই পরিচয় দিয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।


বিষয়টি কোস্টগার্ডের নজরে আসলে কোস্টগার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানে অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী সাগর মোল্লাকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্ঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি