ঢাকাSaturday , 10 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাতের আঁধারে কাঁকড়া ব্যবসা – কোস্ট গার্ডের অভিযানে পর্দাফাঁস

Link Copied!

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (১০ জানুয়ারি ২০২৫) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ৫ জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তিরা হলেন—
১. তরুণ সরকার, গ্রাম: কালাবগি, পোস্ট: নলিয়ান, থানা: দাকোপ, জেলা: খুলনা
২. মনজুর ঢালী, গ্রাম: উত্তর কালাবগি, পোস্ট: নলিয়ান, থানা: দাকোপ, জেলা: খুলনা
৩. মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, গ্রাম: কালাবগি, পোস্ট: নলিয়ান, থানা: দাকোপ, জেলা: খুলনা
৪. মাসুম বিল্লাহ, গ্রাম: কালাবগি, পোস্ট: নলিয়ান, থানা: দাকোপ, জেলা: খুলনা
৫. মোহাম্মদ আজাদ সানা, গ্রাম: কালাবগি, পোস্ট: নলিয়ান, থানা: দাকোপ, জেলা: খুলনা

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।

জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি