ঢাকাFriday , 9 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদকসহ গ্রেফতার এক

Link Copied!

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

#New_Classic_Event_Management

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাটে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন মোঃ শফিকুল ইসলাম (৪১)। তিনি মৃত গোলাম রব্বানী গাজীর ছেলে। তার বাড়ি পশ্চিম কৈখালী গ্রামে, ডাকঘর শৈলখালি, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা।


কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত বিদেশি মদ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি