ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবে বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম ডিএন বাংলা-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় নবাবগঞ্জ প্রেস ক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে ডিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিএন বাংলা সফলভাবে পঞ্চম বর্ষ অতিক্রম করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে, যা একটি গৌরবময় অর্জন। সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ডিএন বাংলা ইতোমধ্যে পাঠক ও দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ সাফল্যের পেছনে সংশ্লিষ্ট সাংবাদিক, কলাকুশলী ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের কথা উল্লেখ করে বক্তারা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের পক্ষে কথা বলার অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের শ্লোগান বাস্তবায়নের মাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ অব্যাহত রাখাই ডিএন বাংলার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
ডিএন বাংলার উপদেষ্টা শুভাশিস গোস্বামী বলেন, অনেক সময় সংবাদ প্রকাশে দেরি হলেও সঠিক ও শুদ্ধ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিএন বাংলার সম্পাদকীয় নীতির প্রশংসা করেন এবং সম্পাদককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. সুমন-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা শুভাশিস গোস্বামী, সাংবাদিক সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ডাবলু, বিপ্লব ঘোষ, সাব্বির হোসেন, পনির আহমেদ, পিন্টু রাসেল হোসেন, এনাম আহমেদ, মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জী, শুভাকাঙ্ক্ষী সুলাইমান হোসেন, জুলাই যোদ্ধা শাকিল হোসেনসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।