ঢাকাSunday , 4 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা – রাশিয়ার কঠোর প্রতিবাদ

Link Copied!

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এই হামলার পেছনে কোনো গ্রহণযোগ্য কারণ নেই এবং কূটনীতির পরিবর্তে আদর্শগত শত্রুতা প্রাধান্য পেয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। রাশিয়ার মতে, এ ধরনের পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাস্তবভিত্তিক কূটনীতিকে উপেক্ষা করে আদর্শগত বিরোধকে সামনে আনা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস যুক্তরাষ্ট্রের কাছে প্রেসিডেন্ট মাদুরোর ‘জীবিত থাকার প্রমাণ’ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি