ঢাকাFriday , 2 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার তিন

Link Copied!

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায় ০১ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে নবাবগঞ্জ থানাধীন শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা ও ২৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ সময় মাদক বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয় এবং ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি