ঢাকাFriday , 2 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পুলিশের পৃথক দুটি অভিযানে গ্রেফতার পাঁচ

Link Copied!

ঢাকার দোহার থানায় দায়ের করা পৃথক দুটি মাদক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

#New_Classic_Event_Management

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দোহার থানার এফআইআর নং–২, তারিখ ০১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলার এজাহারনামীয় আসামি উত্তর চর জয়পাড়া এলাকার মাসুদের ছেলে ইয়ামিন হোসেন প্রান্ত (২৫) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, দোহার থানার মামলা নং–৩/৩, তারিখ ০২ জানুয়ারি ২০২৫ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১৯(ক) অনুযায়ী দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মফিজুল ইসলামের ছেলে সাগর হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা ছন্দা নন্দলালপুর (শাহিন মেম্বারের বাড়ির পাশে), থানা–কুমারখালী, জেলা–কুষ্টিয়া। তিনি বর্তমানে দোহারের পালামগঞ্জ এলাকায় আওয়াল দেওয়ানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।


এছাড়াও সাজা ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শিলাকোঠা গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক, উত্তর জয়পাড়া গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে সিফাত হোসেন মনি (২২) ওরফে খোকা মিয়া এবং ডায়ারকুম গ্রামের শেখ মুসলেমের ছেলে মোঃ তাজুল ইসলামকে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দোহার থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি