ঢাকাWednesday , 9 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে খানেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন পত্রিকা সম্পাদক আসাদুজ্জামান

Link Copied!

মাকসুমুল মুকিম, ঢাকার নবাবগঞ্জের খানেপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমেটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান।

#New_Classic_Event_Management

তিনি ১৯৯৯ সালে খানেপুর উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এর আগে তিনি শিক্ষানুরাগী (বিদ্যুৎসাহী) নির্বাচিত হোন, তারপর প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হোন, এবার তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যেবাহী পরিবারের সদস্য হিসেবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আসায় এলাকাবাসী সহ সর্বস্তরের মাঝে আনন্দের অনুভূতি পরিলক্ষিত হয়।

৭ই জুন সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কতৃক সাক্ষরিত একটি পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়।


জানা যায়, আসাদুজ্জামানের পিতা মরহুম আনিস উদ্দিন আহমেদ (মাস্টার) এই খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন । খানেপুর বাসীর জন্য তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করে, অনেক বাধা বিপত্তিকে পেছনে ফেলে তিলে তিলে গড়ে তুলেছিলেন আজকের এই নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য খানেপুর উচ্চ বিদ্যালয়।

আসাদুজ্জামান বলেন, বাবার হাতে প্রতিষ্ঠিত খানেপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমেটির সভাপতি নির্বাচিত হয়েছি এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু নেই। আমার বাবা শুধু এই স্কুল প্রতিষ্ঠায় করেনি, তিনি এ স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে জ্ঞানের আলো ছড়িয়েছেন দীর্ঘদিন। আমি সবসময় চেষ্টা করবো এই স্কুলের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যেতে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেনো উপারে ভালো থাকেন। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি