ভারত থেকে আনা উচ্চ-ক্ষমতাসম্পন্ন ২৪টি ইলেকট্রনিক বিস্ফোরক জব্দ করেছে সিলেট সেক্টরের ২৮ বিজিবি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় বিস্ফোরক পাচারের সঙ্গে জড়িত কোনো চক্রের সদস্য বা অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাহিরপুরের চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চারাগাঁও-মাইজহাটি সীমান্ত থেকে ভারতে তৈরি এসব শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।