ঢাকাWednesday , 24 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বড়দিনে শিশুদের হাতে বর্ণপরিচয় ও উপহার তুলে দিলেন সান্তা ক্লজ

Link Copied!

শিক্ষাকে বাঁচিয়ে রাখতে ও শিশুদের ভবিষ্যৎ গড়তে, বড়দিন উপলক্ষে পাড়ায় পাড়ায় শিশুদের সঙ্গে উপস্থিত হয়েছেন সান্তা ক্লজ।

#New_Classic_Event_Management

২৪ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় লেডি ডাফরিন হাসপাতালের সামনে থেকে রাজ্য আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে মুক্তধারা প্রকল্পের অধীনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ছোট শিশুদের হাতে বর্ণপরিচয় বই ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সকালের পর থেকে, বি বি গাঙ্গুলী স্ট্রিটের রাস্তা ধরে ৪৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় গিয়ে সান্তা ক্লজ শিশুদের হাতে বই ও বড়দিনের উপহার তুলে দেন। শিশুদের আনন্দ সীমাহীন ছিল; অনেকেই সান্তার সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুধু শিশুরাই নয়, তাদের মা-বাবারাও উৎসবের আনন্দ উপভোগ করেন।


রাজ্য আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে বলেন, “শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, স্কুল বন্ধের অবস্থা চলছে। শিক্ষকরা মাইনে না পেয়ে আন্দোলন করছেন, শিক্ষিত সমাজ গড়ার স্বপ্ন কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের এই উদ্যোগ শিশুদের হাতে বর্ণপরিচয় বই তুলে দিয়ে তাদের শিক্ষার প্রতি আগ্রহ জাগানোর একটি ছোট পদক্ষেপ।” তিনি আরও বলেন, “এই বই পড়ে শিশুরা একদিন বড় হয়ে শিক্ষিত সমাজ গড়বে এবং নিজেদের পায়ে দাঁড়াবে।”

অনুষ্ঠানটি পাড়ার মানুষদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে। পাড়ার গলিতে সান্তা ক্লজকে ঘিরে ভিড় জমে যায় এবং শিশুদের সঙ্গে সঙ্গে বড়রাও আনন্দ উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি