ঢাকাWednesday , 24 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান জানালেন খন্দকার আবু আশফাক

Link Copied!

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, তিনি চান আগামী দিনগুলো সবাই যেন সৌহার্দ্য ও শান্তির সঙ্গে মিলেমিশে কাটাতে পারে। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার চেতনাকে সম্মান জানিয়ে ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশ নিয়ে কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র বা ক্ষতিকর কাজ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

#New_Classic_Event_Management

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গোল্লা গির্জায় স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র বড়দিন উপলক্ষে আয়োজিত ক্রিসমাস মিশায় তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক আরও বলেন, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই মানুষের মূল ধর্ম। বড়দিন উপলক্ষে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের ধর্মীয় উৎসব যেন আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়—এটাই তার প্রত্যাশা।


অনুষ্ঠানের একপর্যায়ে তিনি গির্জার পুরোহিতের হাতে কেক তুলে দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান।

এ সময় গোল্লা মিশনের সমাজপতিদের মধ্যে উপস্থিত ছিলেন এরিক গমেজ, পরিমল গমেজ, নির্মল গমেজ, স্বপন গমেজ, পলাশ রোজারিওসহ আরও অনেকে। এছাড়া বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারসহ এরশাদ আল মামুন, মিজানুর রহমান, শাহজাহান মোল্লা ও মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি