ঢাকা-০১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
এ সময় এনসিপির প্রার্থী মো. রাসেল মোল্লার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন ঢাকা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক কমিটির সদস্য মো. মশিউর রহমান।
মনোনয়নপত্র গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক আদর ইসলাম আকাশ, হা:আ:ম ওয়াদুদসহ নবাবগঞ্জ উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও ঢাকা জেলা দক্ষিণ যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় জানান, আসন্ন নির্বাচনে ঢাকা-০১ আসনে এনসিপির প্রার্থীকে বিজয়ী করতে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া হবে।