রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে এই হামলা শুরু হয়। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
এর আগের দিন রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হন। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে এই বড় সামরিক অভিযান চালায় রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে দেনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের আন্দ্রিভকা এবং খারকিভ এলাকার প্রাইলিপকা দখলের দাবি করেছে মস্কো।
অন্যদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো জানিয়েছেন, ভোরের এই হামলায় রাশিয়া অন্তত ৬০০টি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।