ঢাকাWednesday , 24 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজা থেকে পুরো সেনা প্রত্যাহার নয় সামরিক ঘাঁটি গড়বে ইসরাইল

ডেস্ক রিপোর্ট
December 24, 2025 9:50 am
Link Copied!

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরাইল কখনোই গাজা উপত্যকা থেকে পুরোপুরি সেনা সরাবে না। তবে তিনি জানান, গাজায় একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করবে দেশটি। এ তথ্য জানিয়েছে আল-আরাবিয়া ইংলিশ।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে কাটজ জানান, গাজার উত্তরাঞ্চলে ভবিষ্যতে সামরিক ও কৃষিভিত্তিক একটি ঘাঁটি গড়ার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি গাজায় দীর্ঘ সময় ইসরাইলের সামরিক উপস্থিতি বজায় রাখার ইঙ্গিত।

ওই অনুষ্ঠানে আরও জানানো হয়, অধিকৃত পশ্চিম তীরের বেইত এল এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বেনিয়ামিন ব্রিগেডের সদর দপ্তর স্থানান্তরের চুক্তি হয়েছে। একই সঙ্গে সেখানে ১ হাজার ২০০টি নতুন বসতি নির্মাণের ঘোষণাও দেওয়া হয়।


জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবে ইসরাইল সরকার এসব এলাকায় বসতি সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইসরাইল সঠিক পথে এবং সঠিক সময়ে এগোচ্ছে। তিনি জানান, কিছু মানুষ প্রতিবাদ করলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতেই রয়েছে। তার মতে, ৭ অক্টোবরের ঘটনার পর ইসরাইল এমন একটি অবস্থানে পৌঁছেছে, যা আগে সম্ভব ছিল না।

বিশ্লেষকদের ধারণা, গাজা থেকে সেনা না সরানোর ঘোষণা এবং নতুন সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। এতে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাও আরও জটিল হয়ে উঠতে পারে।

গত ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে একটি দুর্বল যুদ্ধবিরতি চলছে। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যুদ্ধে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজার ২০ লাখের বেশি মানুষের বড় একটি অংশ বারবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি