ঢাকাFriday , 19 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে মাদকসহ এক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

ঢাকা জেলার কেরাণীগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ আনুমানিক ৫.৬ কেজি গাঁজা উদ্ধার করে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১,৬৮,০০০ টাকা।

#New_Classic_Event_Management

র‌্যাব-১০ জানায়, সন্ধ্যা আনুমানিক ১৭.২০ ঘটিকায় সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ইকুরিয়া বেপারীপাড়া মিরেরবাগ কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাগর (৩২), পিতা মোঃ শহিদুল্লাহ, ঠিকানা ইকুরিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা।

মোঃ সাগর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযান জোরদার করার মাধ্যমে সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি