ঢাকাThursday , 18 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অমর একুশে বইমেলা চূড়ান্ত হলো সময়সূচি

ডেস্ক রিপোর্ট
December 18, 2025 10:29 am
Link Copied!

আগামী বছরের অমর একুশে বইমেলার তারিখ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা শেষ হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারিতেই বইমেলা অনুষ্ঠিত হবে। তবে আগের মতো ১ ফেব্রুয়ারি নয়, এবছর বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

#New_Classic_Event_Management

১৭ ডিসেম্বর বুধবার একটি জরুরি সভার পর বাংলা একাডেমি এই সিদ্ধান্তের কথা জানায়। ওই দিন বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশকদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।


বাংলা একাডেমি জানায়, সবার সম্মতিতে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করা হবে। বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি