ঢাকাMonday , 15 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি

ডেস্ক রিপোর্ট
December 15, 2025 1:58 pm
Link Copied!

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা করা হয়।

এ জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স সোমবার সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সের সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি