ঢাকাSunday , 7 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও সুমন চৌধুরীর মতবিনিময় সভা

Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে নবাগত মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অফিসার হিসেবে যোগদান করেন সুমন চৌধুরী। ৭ই নভেম্বর রবিবার বিকেলে মাদারগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

পরিচিতি ও মতবিনিময়, সভায় মাদারগঞ্জ প্রেসক্লাব এর বিভিন্ন প্রিন্ট পত্রিকা, অনলাইন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মীর্জা হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জুলফিকার আলি বাবলু, দৈনিক জনতা প্রতিনিধি সামিউল ইসলাম শামীম, আমার দেশ প্রতিনিধি খাদেমুল ইসলাম আবেদ, জনকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, দৈনিক সংবাদ ও The Daily Front News প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব, খোলাকাগজ প্রতিনিধি এম আর সাইফুল, পল্লীকন্ঠ প্রতিদিন প্রতিনিধি, মানবজমিন প্রতিনিধি আল্পনা জান্নাত, সংবাদ সারাবেলা প্রতিনিধি হৃদয় হাসান ইকবাল প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “মাদারগঞ্জ উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিক সমাজ আমার সবচেয়ে বড় সহযোগী। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনা প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে সহায়তা করবে।


তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, উপজেলা প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদাই সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ বজায় রাখবে। কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকেরা নবাগত মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী কে স্বাগত জানিয়ে উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা—শিক্ষা, স্বাস্থ্যসেবা, নদীভাঙন, সড়ক অবকাঠামো, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণ, বহুল আলোচিত সমবায় সমিতির গ্রাহকদের জমাকৃত টাকা উদ্ধার, প্রেসক্লাবের জন্য জমি বরাদ্দ — এসব বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরেন।

গণমাধ্যম কর্মীরা মাদারগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম দ্রুত ও যথাযথ ভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলা প্রশাসন ও গণমাধ্যম একে অন্যের সহযোগী; তাই উন্নয়ন, মানবিকতা, স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সম্মান ও সহায়তা অব্যাহত থাকা জরুরি।

এ সময়ে সভায় উপস্থিত সবাই নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মাদারগঞ্জ উপজেলা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি