ঢাকাSaturday , 6 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

Link Copied!

বাগেরহাটের মোংলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার  (০৫ডিসেম্বর) বিকালে মোংলা পৌর বিএনপি ও সকল অঙ্গ – সংগঠনের আয়োজনে মোংলা আলিয়া মাদ্রাসা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মংলা পৌর বিএনপি সভাপতি, পৌরসভার সাবেক সফল মেয়র  বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জুলফিকার আলী।


এছাড়াও মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক’সহ মোংলা পৌর ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দোয়া মাহফিলে বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশের জন্য অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং তার দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন।

শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি