ঢাকাWednesday , 3 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

র‍্যাব-দশ এর অভিযানে কদমতলী থেকে পরিত্যক্ত পিস্তলসহ মাদক উদ্ধার

ডেস্ক রিপোর্ট
December 3, 2025 10:33 pm
Link Copied!

রাজধানীর কদমতলী থানাধীন আলমবাগ এলাকা থেকে একটি পরিত্যক্ত বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১০।

#New_Classic_Event_Management

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং নাশকতা প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশজুড়ে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমন করছে।

এর ধারাবাহিকতায়, র‌্যাব-১০ সিপিসি-১ কোম্পানীর একটি দল গতকাল ০২/১২/২০২৫ রাত ৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি কদমতলী থানাধীন আলমবাগ, অনির্বাণ ক্লাব রোডের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং হেরোইন উদ্ধার করে।


উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

র‌্যাবের এই অভিযান প্রমাণ করে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার নিশ্চিত হলো যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি