ঢাকাWednesday , 3 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের বিলাসপুরে কোস্টগার্ডের অভিযানে চায়না দুয়ারিসহ জাল জব্দ

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় চালানো যৌথ অভিযানে ৬৫০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার বিলাশপুর ইউনিয়নের চারটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এই অভিযান পরিচালিত হয়।

#New_Classic_Event_Management

উপজেলা মৎস্য অফিস জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ এবং ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সিনিয়র সহকারী পরিচালক শেখ ফারজানা ইসলাম ও তাঁর টিম, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর টিম একসঙ্গে বিলাশপুর ইউনিয়নের চারটি কারখানায় অভিযান চালান।

অভিযানে ৬৫০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে এসব জাল মৈনটঘাটে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পুরো অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড সহযোগিতা করে।


দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী বলেন, চায়না দুয়ারি দিয়ে মাছ ধরলে দেশীয় ছোট-বড় নানা প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ে, যা ভবিষ্যতে দেশীয় মাছের জন্য বড় হুমকি। তিনি আরও জানান, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি