রাজধানীর মগবাজারের দিলুরোডে একটি বহুতল ভবনে ২৭ই নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের আগুন ছড়িয়ে পাশের বস্তিতেও পৌঁছে যায়। এতে বস্তির চারটি ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কতটুকু ক্ষতি হয়েছে—তা জানা যায়নি।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।