ঢাকাThursday , 27 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হংকং অগ্নিকাণ্ডে মৃত্যু ৪৪ নিখোঁজ শতাধিক

Link Copied!

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জন হয়েছে। দগ্ধ হয়ে আরও ৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনো নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়।

#New_Classic_Event_Management

বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই ঘটনায় ‘হত্যা’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শক।

পুলিশ জানায়, ভবনগুলোতে সংস্কার কাজ চলছিল এবং জানালায় ব্যবহৃত পলিস্টাইরিন বোর্ড দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পাওয়া বাঁশের স্ক্যাফোল্ডিং, জাল এবং অন্যান্য নিরাপত্তা সামগ্রী আগুন ঠেকাতে কার্যকর ছিল না। জানালায় থাকা স্টাইরোফোমও আগুন ছড়ানোর গতি বাড়িয়েছে।


দমকল বিভাগ জানায়, আগুন দ্রুত পাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো পরিস্থিতি সামলাতে আরও সময় লাগবে। বহু বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং যাদের পুনর্বাসন প্রয়োজন তাদের জন্য অস্থায়ী আবাসন ব্যবস্থা করা হচ্ছে।

হংকং ফায়ার ডিপার্টমেন্ট এ ঘটনাকে সর্বোচ্চ সতর্কতা “লেভেল-ফাইভ অ্যালার্ম” হিসেবে ঘোষণা করেছে। শহরে সর্বশেষ এমন বড় অগ্নিকাণ্ড ঘটে ১৯৯৬ সালে, যেখানে ৪১ জন মারা গিয়েছিলেন।

পুলিশের মতে, নির্মাণ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের গুরুতর অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়ায় এবং বহু প্রাণহানি ঘটে। এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয়দের মধ্যে গভীর শোক এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উদ্ধারকাজ ও তদন্ত এখনো চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি