ঢাকাTuesday , 25 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সোনালি কিশমিশ নাকি কালো-কোনটি বেশি উপকারী

ডেস্ক রিপোর্ট
November 25, 2025 7:40 pm
Link Copied!

কিশমিশ আমরা অনেকেই খাই, আর ঘরোয়া রান্নায় তো কিশমিশ মানেই পায়েস, সুজি বা পোলাওয়ের সঙ্গী। তবে নিয়মিত কিশমিশ খেলে কোন ধরনের কিশমিশ আপনার জন্য ভালো—সোনালি নাকি কালো—এটা জানা জরুরি।

#New_Classic_Event_Management

সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সচেতনরা ভেজানো কিশমিশের পানি পান করছেন, আবার কেউ খালি পেটে কিশমিশ খাচ্ছেন। এতে সোনালির পাশাপাশি কালো কিশমিশও জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতে আলাদা এবং তৈরির পদ্ধতিও ভিন্ন হওয়ায় দুটির উপকারিতাও এক নয়।

মুম্বাইয়ের পুষ্টিবিদ শ্বেতা জে পঞ্চাল সামাজিক মাধ্যমে দুই ধরনের কিশমিশের পার্থক্য তুলে ধরেছেন। দেখে নেওয়া যাক কোনটি আপনার জন্য ভালো।


১) কালো কিশমিশ

কালো কিশমিশ সাধারণত রোদে শুকিয়ে তৈরি হয়, এতে কোনো রাসায়নিক মেশানো থাকে না। যাদের PCOS, PMS সমস্যা আছে বা যাদের রক্তস্বল্পতা, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

উপকারিতা:

  • এতে আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স আছে, যা রক্তস্বল্পতা কমায় ও শরীরে শক্তি বাড়ায়।
  • কালো কিশমিশে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল প্রদাহ কমাতে সহায়ক।
  • এতে থাকা প্রিবায়োটিক ফাইবার ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে হজমশক্তি উন্নত করে।
  • ইস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখায় ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও এটি ভালো।

২) সোনালি কিশমিশ

সোনালি কিশমিশ দেখতে আকর্ষণীয় হলেও এর রং প্রাকৃতিক নয়। দীর্ঘদিন সংরক্ষণ ও সুন্দর দেখানোর জন্য এতে সালফার ডাই-অক্সাইড নামের রাসায়নিক ব্যবহার করা হয়, যা হজম সমস্যার কারণ হতে পারে। অ্যাজমা বা পেটের রোগে যারা ভুগছেন—তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।

উপকারিতা ও সতর্কতা:

  • সোনালি কিশমিশ শরীরে শক্তি যোগায় এবং এতে পটাশিয়াম থাকে।
  • তবে এতে থাকা সালফার অন্ত্রের জন্য ক্ষতিকর, পেটফাঁপা তৈরি করতে পারে।
  • নিয়মিত খেলে লিভারের ওপর চাপ পড়ে এবং হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি