ঢাকাMonday , 17 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাশ্ববর্তী দেশ ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরদের হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট
November 17, 2025 3:41 pm
Link Copied!

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল–১ এর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম এবং কয়েকজন প্রসিকিউটরকে ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে হত্যার হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে এসব কল আসে।

#New_Classic_Event_Management

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান যে, সন্ধ্যার পর থেকেই তিনি বহু অজানা নম্বর, যার বেশিরভাগই ভারতীয়, থেকে ফোন পেয়েছেন।

প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ জানান, তিনি একাধিকবার ফোনে হুমকি ও গালিগালাজের শিকার হয়েছেন। একই অভিজ্ঞতার কথা জানান প্রসিকিউটর সুলতান মাহমুদও। তাদের ভাষ্যমতে, বারবার কল দিয়ে বলা হয়—“শেখ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দেওয়া হবে।”


হুমকির প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেন যে, ভীরু ও কাপুরুষদের ভাষা এমনই হয়, এবং এসবকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

আজ বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ জুলাই মাসে সংঘটিত গণহত্যার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি