ঢাকাMonday , 17 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পরিত্যক্ত গাড়িতে আগুন

Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ডাম্পিং স্থানে রাখা এক পরিত্যক্ত লেগুনায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

#New_Classic_Event_Management

রোববার (১৬ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।

তিনি জানান, রাত ১০টার সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দেখে মনে হচ্ছে আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। আগুনে ডাম্পিংয়ে থাকা লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শীরা বলেন, দুই ব্যক্তি এসে পরিত্যক্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। ঠিক সে সময় থানায় প্রবেশ করা এক নারীর চিৎকারে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থানার ভেতর ও আশপাশে আতঙ্কের সৃষ্টি হয়।

এলাকার মানুষজনের দাবি, যাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সামনে এমন ঘটনা ঘটানো উদ্বেগের বিষয়। স্থানীয়দের অনেকে এটিকে সংগঠিত নাশকতা হিসেবেও দেখছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘটনা তদন্তের কাজ শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি