ঢাকাFriday , 14 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শাসন নীরব থাকলে পরিস্থিতি আরও জটিল হবে – গয়েশ্বর চন্দ্র রায়

ডেস্ক রিপোর্ট
November 14, 2025 12:17 am
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সময় প্রশাসন যদি নিরব ভূমিকা পালন করে, তাহলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করা প্রশাসনের প্রধান দায়িত্ব। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


তিনি আরও বলেন, স্বাধীন ও আত্মনির্ভরশীল নারীর চেতনা আগামী প্রজন্মের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া, কলেজের অধ্যক্ষ এটিএম বজলুর রশীদ খন্দকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এবং ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি মো. পাবেল মোল্লা।

এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোহাম্মদ আলী হোসেন, মোকাররম হোসেন সাজ্জাদ, আরশাদ রহমান সপু, মতিউর রহমান চঞ্চল, ইমান উল্লাহ মাস্তানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি