ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইসলামাবাদ বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে – খাজা আসিফ

Link Copied!

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসলামাবাদে সম্প্রতি ঘটে যাওয়া বোমা হামলার পর কাবুলকে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আফগান তালেবান সরকারকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে বলেছেন, ইসলামাবাদ ‘বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে।’

#New_Classic_Event_Management

খাজা আসিফের এই মন্তব্য আসে মঙ্গলবার ইসলামাবাদে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার পর, যেখানে ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এবং মঙ্গলবারের হামলার পর কাবুলের সঙ্গে যুদ্ধও একেবারে অসম্ভব নয়।”


তিনি আফগানিস্তানের পক্ষ থেকে হামলার নিন্দাকে ‘রাজনৈতিক নাটক’ হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের অধিকাংশই আফগান নাগরিক।

আসিফ বলেন, “মঙ্গলবারের হামলার পর আমরা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এই সব সন্ত্রাসীরা সেখান (আফগানিস্তান) থেকেই এসেছে। গত কয়েক মাস ধরে তাদের সংগঠনগুলো পাকিস্তানে অনুপ্রবেশ করছে। গত এক বছরে তারা প্রায় আড়াই থেকে তিন হাজার জনকে এখানে পাঠিয়েছে এবং বিভিন্ন এলাকায় অবস্থান করছে। নিহত সন্ত্রাসীদের প্রায় ৫৫ শতাংশই আফগান।”

তিনি আরও অভিযোগ করেন, কাবুলে কোনো ‘একীভূত সরকার’ নেই। তালেবান শাসন মূলত বিভিন্ন স্বার্থ ও এজেন্ডাসম্পন্ন দল ও গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। আসিফ বলেন, “কিছু গোষ্ঠী ভারতের সঙ্গে যুক্ত, আর কিছু অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি