ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত সাইত্রিশ জনের

Link Copied!

পেরুর দক্ষিণাঞ্চলীয় শহর আরিকুইপায় বুধবার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে।

#New_Classic_Event_Management

আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপক ওয়ালথার অপোর্তো জানান, “আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।”

ঘটনাটি সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ঘটে যাওয়া অন্যতম মারাত্মক সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


প্যানআমেরিকানা সুর হাইওয়ের একটি বাঁকানো অংশে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে—যা পেরু ও চিলিকে সংযুক্ত করে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লিয়ামোসাস পরিবহন সংস্থার একটি বাস চালা শহর (কারাভেলি প্রদেশ) থেকে আরিকুইপার উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন।

বাঁক ঘোরার সময় বাসটি একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে, যার পেছনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, খারাপ রাস্তার অবস্থা, পর্যাপ্ত সড়কচিহ্নের অভাব এবং দুর্বল আইন প্রয়োগ ব্যবস্থাকে দায়ী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি