ঢাকাSunday , 9 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ব্রিজের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শংকরখালী এলাকায় একটি সেতুর রেলিং থেকে রফিক কবিরাজ (৭০) নামে এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন এবং তাবলিগ জামাতের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

#New_Classic_Event_Management

রবিবার (৯ নভেম্বর) ভোরে শংকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত সেতুর রেলিংয়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

প্রতিবেশী আসমা বেগম জানান, “রফিক কবিরাজ ফজরের নামাজের আগে প্রতিদিনের মতোই ভোরে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তাকে ব্রিজের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। কী কারণে এমন ঘটনা ঘটল, আমরা কেউই বুঝে উঠতে পারছি না।”


স্থানীয়দের মতে, রফিক কবিরাজ বহু বছর ধরে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারেননি।

ঘটনার পর নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুয়াজ্জিনের মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, সবদিক বিবেচনায় রেখে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি