ঢাকাFriday , 7 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইঞ্জিন বিকল নদীতে ভাসতে থাকা যাত্রীদের উদ্ধার করেছে কোস্টগার্ড

Link Copied!

বাগেরহাটে বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উৎসব শেষে ২ টি ইঞ্জিনচালিত বোট যাত্রীসহ প্রত্যাবর্তন শুরু করে।

#New_Classic_Event_Management

অতঃপর সন্ধ্যা ৬ টায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে বোট ২ টি নদীতে ভাসতে থাকে। পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৪২ জন যাত্রীকে ইঞ্জিন বিকল হওয়া বোট ২ টি সহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।


উদ্ধারকৃত যাত্রী ও বোট ২ টি জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি