ঢাকাWednesday , 5 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেলায় আগত নিখোঁজ পর্যটকে সমুদ্র হতে জীবিত উদ্ধার

Link Copied!

দুবলার চরে রাস মেলায় আগত পর্যটক নিখোঁজ, কোস্ট গার্ডের অভিযানে সমুদ্র হতে জীবিত উদ্ধার মঙ্গলবার ৪ নভেম্বর বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ৪ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২ টায় সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত জনৈক এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়।

#New_Classic_Event_Management

উক্ত ঘটনাটি কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর অবগত হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তির নাম: সুমন আহমেদ (২৭), পিতা জোবেদ আলি, গ্রাম-হোসলা, থানা-ফকিরহাট,জেলা-বাগেরহাট।


উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি